Home খবর ইউএনএফআইসিওয়াইপির নতুন ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মেজর জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল...

ইউএনএফআইসিওয়াইপির নতুন ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মেজর জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল আলম

0
13
ইউএনএফআইসিওয়াইপির নতুন ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মেজর জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল আলম

সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইউএনএফআইসিওয়াইপি (UNFICYP)-এর নতুন ফোর্স কমান্ডার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের মেজর জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল আলম।

সোমবার তিনি ইউএনএফআইসিওয়াইপির ফোর্স সদর দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান সাইপ্রাসে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ও শীর্ষ কর্মকর্তা খাসিম ডায়াগনে এবং ফোর্স চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার প্যাট্রিক অ্যালেন।

ইউএনএফআইসিওয়াইপি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানায়, দ্বীপটিতে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় মেজর জেনারেল আলমের নেতৃত্বে কাজ করার প্রত্যাশা করছে মিশনটি।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। মেজর জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল আলমের এই নিয়োগ আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্রিয় ভূমিকার আরেকটি স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ইউএনএফআইসিওয়াইপি ১৯৬৪ সাল থেকে সাইপ্রাসে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করে আসছে এবং এটি জাতিসংঘের অন্যতম দীর্ঘমেয়াদি শান্তিরক্ষা মিশন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here