সইপরস নখজ বলদশ
সইপরস নখজ বলদশ — this guide covers everything you need to know about সইপরস নখজ বলদশ, with practical tips and the latest updates.
সাইপ্রাসের লারনাকা জেলায় নিখোঁজ হওয়া ২২ বছর বয়সী বাংলাদেশি শিক্ষার্থী শাহরুয়ার আহমেদ ইমন এখনও উদ্ধার হননি। ছয় দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ বাড়ছে পরিবার ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইমন সর্বশেষ লারনাকার কফিনু (Kofinou) এলাকায় দেখা গিয়েছিলেন। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, তিনি দ্বীপের উত্তরাঞ্চলে গেছেন বা সাইপ্রাস ত্যাগ করেছেন কিনা তা যাচাই করা হয়েছে। তবে সরকারি ইলেকট্রনিক রেকর্ডে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন তিনি অবৈধভাবে উত্তরাঞ্চলে প্রবেশ করেছেন নাকি এখনও সাইপ্রাসের নিয়ন্ত্রিত এলাকাতেই রয়েছেন।
তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওরোকলিনি এলাকায় বসবাসকারী ইমন গত ১২ জুন একটি কারখানায় নতুন কাজে যোগ দিতে বাসা থেকে বের হন। পরে তিনি এক বন্ধুর কাছে নিজের অবস্থান পাঠান এবং তার বাবাকে সাহায্য চেয়ে একটি বার্তা পাঠান। এরপর থেকেই তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে মুক্তিপণের দাবি। ইমনের বাবা, যিনি গ্রিসে বসবাস করেন, অভিযোগ করেছেন যে তার ছেলের নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে একাধিক ফোনকল আসে এবং ইমনকে মুক্ত করার বিনিময়ে অর্থ দাবি করা হয়।
পুলিশ অপহরণ, অবৈধভাবে আটকে রাখা এবং সম্ভাব্য মুক্তিপণের দাবির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্তকারীরা মোবাইল ফোনের তথ্য, সম্ভাব্য যাতায়াতের পথ এবং সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করছেন।
এর আগে সাইপ্রাস পুলিশ সাধারণ মানুষের কাছে তথ্য চেয়ে আবেদন জানিয়েছিল এবং জানিয়েছিল যে ইমনের নিখোঁজ হওয়ার ঘটনায় সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
সাইপ্রাস পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ইমনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।
Further reading: সইপরস নখজ বলদশ on cnbc.com.











