Bangladeshi missing in Cyprus
Bangladeshi missing in Cyprus — this guide covers everything you need to know about Bangladeshi missing in Cyprus, with practical tips and the latest updates.
সাইপ্রাসে নিখোঁজ হওয়া এক বাংলাদেশি যুবকের সন্ধানে জনসাধারণের সহায়তা চেয়েছে পুলিশ। নিখোঁজের ঘটনাটিকে সম্ভাব্য অপহরণ, বেআইনিভাবে আটকে রাখা এবং স্বাধীনতা হরণের মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে বলে সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশ জানায়, নিখোঁজ যুবকের নাম শাহরুয়ার আহমেদ ইমো (২২)। তদন্তের স্বার্থে তার একটি ছবিও প্রকাশ করা হয়েছে এবং ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
তথ্য অনুযায়ী, গত ১২ জুন শাহরুয়ার আহমেদ ইমো বাড়ি থেকে বের হন। তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন যে একটি কারখানায় নতুন কাজে যোগ দিতে যাচ্ছেন। তবে তিনি কোথায় কাজ শুরু করতে যাচ্ছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।
সেদিন সন্ধ্যায় তিনি একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এক বন্ধুকে একটি বার্তা পাঠান এবং একটি নির্দিষ্ট অবস্থান শেয়ার করেন। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, পরবর্তীতে ইমোর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার বাবার কাছে সাহায্য চেয়ে একটি বার্তা পাঠানো হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং আত্মীয়-স্বজন কিংবা বন্ধুদের কোনো ফোনকলের জবাব দেননি তিনি।
পুলিশের যোগাযোগ শাখা জানিয়েছে, তদন্তের সব সম্ভাব্য দিক খোলা রাখা হয়েছে এবং কর্মকর্তারা নিখোঁজের ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছেন।
এ ঘটনায় কারও কাছে কোনো তথ্য থাকলে লার্নাকা পুলিশ স্টেশনের 24804060 নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ।
Further reading: Bangladeshi missing in Cyprus on investopedia.com.
The short version
Skim the headings, jump to the section that matches what you actually need, and use the references at the bottom if you want primary sources. That’s the fastest way through this topic.
What changes most often
- Specific tool names, prices and platform features — re-check anything pricing-related before acting on it.
- Best-practice advice — last year’s answer is often wrong this year.
- Regulatory or policy details — these can shift in a single news cycle.
What stays useful
- The underlying first principles — those don’t change.
- Your own checklists from past attempts — they beat any generic article.











